বয়সের সঙ্গে কমছে দৃষ্টিশক্তি? প্রতিদিন খান এই সুপারফুডগুলো

মানবদেহের সবচেয়ে সংবেদনশীল অঙ্গগুলোর মধ্যে একটি হলো চোখ। এই চোখের মাধ্যমেই আমরা দেখি পৃথিবীর রঙ, প্রকৃতির সৌন্দর্য আর প্রিয় মানুষের মুখ। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের স্বাভাবিক কর্মক্ষমতা কমতে শুরু করে, ক্রমান্বয়ে দৃষ্টিশক্তিও দুর্বল হতে শুরু করে। তাই চোখের যত্নে শুধু নিয়মিত পরীক্ষা নয়, প্রয়োজন সঠিক খাবারও।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু পুষ্টিকর খাবার রাখলে দীর্ঘদিন চোখ ভালো রাখা সম্ভব। জেনে নিন এমন কয়েকটি সুপারফুড সম্পর্কে, যা দৃষ্টিশক্তি সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

গাজর

চোখকে সুস্থ রাখার জন্য সবার আগে গাজরের নামই মাথায় আসে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ অনুযায়ী, গাজরে উপস্থিত ভিটামিন ‘এ’ ও বিটা-ক্যারোটিন চোখের চোখের জন্য অত্যন্ত উপকারী। বিটা-ক্যারোটিনই গাজরের কমলা রঙের জন্য দায়ী। দৃষ্টিশক্তি মজবুত করতে ভিটামিন ‘এ’ অত্যন্ত উপযোগী উপাদান। এটি রোডোপ্সিন নামক প্রোটিনের উপাদান, যা আলোক শোষণে রেটিনাকে সাহায্য করে। তাই প্রতিদিন গাজর খাওয়া উচিত।

ড্রাই ফ্রুট ও বীজ

ড্রাই ফ্রুট ও বীজ ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ। এ ছাড়া ড্রাই ফ্রুটে উচ্চ পর্যায়ের ভিটামিন ‘ই’ থাকে, যা বার্ধক্যজনিত চোখের সমস্যা থেকে রক্ষা করে। অধিকাংশ ড্রাই ফ্রুট প্রোটিন ও ফাইবারে সমৃদ্ধ, যা চোখের স্বাস্থ্যের জন্য ভালো। তাই আখরোট, কাজু , চিনাবাদাম ও চিয়া বীজ ইত্যাদি খেতে পারেন।

টক জাতীয় ফল

টক ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ থাকে। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন (এনসিবিআই)-এর মতে, এই ভিটামিনটি চোখের স্বাস্থ্যের পক্ষেও ভালো। ভিটামিন ‘সি’ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা বার্ধক্যের সঙ্গে সম্পর্কযুক্ত চোখের সমস্যার মোকাবিলায় সাহায্য করে। তাই চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে দৈনিক খাদ্য তালিকায় স্ট্রবেরি, কমলালেবু, আঙুর ইত্যাদি ফল অন্তর্ভুক্ত করুন।

ডাল

জিঙ্ক ও প্রোটিনের উল্লেখযোগ্য উৎস ডাল। দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে মসুরের ডাল। ডালে সম্পৃক্ত ফ্যাট থাকে না। যা স্বাস্থ্যের পক্ষেও উপকারী।

ডিম

ডিম লিউটিন ও জ্যাক্সেন্থিনের ভালো উৎস। এই উপাদান দুটি বয়সজনিত দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি কম করতে পারে। এ ছাড়াও ডিমে ভিটামিন সি, ই, জিঙ্ক উপস্থিত। এ সমস্ত ভিটামিনকেই চোখের পক্ষে উপকারী মনে করা হয়।

সবুজ শাকসবজি

দৃষ্টিশক্তি উন্নত করার সমস্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ উপস্থিত থাকে সবুজ শাকসবজিতে। ভিটামিন সি, লিউটিনে ভরপুর সবুজ শাকসবজি, যা চোখের জন্য গুরুত্বপূর্ণ ক্যারটিনয়েড। পালক শাক আপনার মাংসপেশী মজবুত করার পাশাপাশি দৃষ্টিশক্তিও বাড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *