বনানী থানার নতুন ওসি ফরিদুল ইসলাম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে চারটি গুরুত্বপূর্ণ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদমর্যাদার কর্মকর্তাদের বদলি করা হয়েছে। এর মধ্যে বনানী থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ ফরিদুল ইসলাম।

মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে, গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানায় বদলি করা হয়েছে।

এ ছাড়া ডিএমপি লাইনওয়ারের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে বনানী থানায় এবং লাইনওয়ারের কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানায় বদলি করা হয়েছে।

জনস্বার্থে এ বদলি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে এই অফিস আদেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *