প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, জ্বালানি সংকটে স্কুলগুলোতে অনলাইন ক্লাসের কথা ভাবলেও তা বাস্তবায়ন থেকে সরে এসেছে সরকার। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী।