প্রতি বছর বাজেটের পরে দ্রব্যমূল্য বাড়লেও এবার বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দাবি করেছেন, প্রতি বছর বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রবণতা থাকলেও এবার তেমন কোনো প্রভাব পড়েনি।

শনিবার (২০ জুন) সকালে বোদা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল এবারের বাজেটকে ‘কল্পনার বাজেট’ বলে সমালোচনা করছে। তবে উন্নয়ন বাস্তবায়নের জন্য বড় পরিকল্পনা ও লক্ষ্য থাকা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, প্রতি বছর বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার অভিযোগ থাকলেও এবার এমন কোনো চাপ সৃষ্টি হয়নি। তাই এটিকে আমরা জনবান্ধব বাজেট হিসেবে বিবেচনা করছি।

এ সময় তিনি জানান, দেবীগঞ্জ উপজেলা-এ আটকে থাকা অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম পর্যায়ক্রমে শুরু করার কাজ চলছে।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ১ লাখ ৬৮ হাজার টাকা, ৪১ টন চাল এবং ৬০টি পরিবারের মধ্যে স্বাবলম্বীকরণের জন্য ছাগল বিতরণ করা হয়।

পরে প্রতিমন্ত্রী বোদা ও দেবীগঞ্জ উপজেলার নদীভাঙন এলাকা পরিদর্শন করেন এবং বাঁধ নির্মাণের সম্ভাব্য স্থান যাচাই করেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনেও অংশ নেন।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *