পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি ফয়সাল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি সন্ত্রাসী ফয়সালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ফয়সালের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা, মারপিটসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের ঘটনায় ১২টি মামলা রয়েছে। এসব মামলায় কয়েকটি ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। এ ছাড়া নানা ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশের কাছে সংবাদ ছিল। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাওড়া এলাকায় অভিযান পরিচালনা করে ফয়সালকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, ফয়সালকে আগামীকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *