পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাতিঝির মরদেহ উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের মামাতো ভাই নিহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স হয়েছিল ২৮ বছর। খবর এনডিটিভির।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কুসুম্বা গ্রামে নিজেদের বাড়ির দোতলা থেকে বৃষ্টির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক শিক্ষক নিয়োগে জালিয়াতি করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল বৃষ্টি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি ও তার স্বামী বিবাহবিচ্ছেদের জন্যও আবেদন করেছিলেন।

বৃষ্টির পরিবারের সদস্যরা জানায়, তিনি বিগত কয়েক বছর ধরে বিষণ্ণতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

স্থানীয় রামপুরহাট পুলিশ বৃষ্টির মৃত্যুর কারণ তদন্ত করছে। ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য বৃষ্টির মরদেহ রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের একজন কর্মকর্তা সংবাদ সংস্থা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে। ময়নাতদন্ত এবং আইন অনুযায়ী অন্যান্য তদন্তের পর মৃত্যুর কারণ জানা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *