নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারতীয় স্পিনারের ইতিহাস 

রেকর্ড ভাঙার সঙ্গে সঙ্গে নতুন রেকর্ডও গড়লেন ভারতের বাঁহাতি স্পিনার শ্রী চরণী। আইসিসির নারী টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে এবার সর্বকালের সর্বোচ্চ রেটিং পাওয়া বোলার হয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। এশিয়ান গেমসের ফাইনালে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কারই পেয়েছেন ভারতের এই স্পিনার।

মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ৮১৭ রেটিং পয়েন্টে উঠে এসেছেন চরণী। এর মাধ্যমে নারী টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ের ইতিহাসে সর্বোচ্চ রেটিংয়ের আগের রেকর্ডটি ভেঙে দিয়েছেন তিনি। ২০১৮ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার মেগান শাট ৮০৬ রেটিং পয়েন্ট নিয়ে যে রেকর্ড গড়েছিলেন, চরণী সেটিকে ছাড়িয়ে গেছেন ১১ পয়েন্টে।

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়ান গেমসের ফাইনালে চরণীর পারফরম্যান্স তার এই উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফাইনালে ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন বাহাতি স্পিনার। তার দলের দুর্দান্ত পারফরম্যান্সে ভারত ১৪৭ রানের বিশাল জয় পেয়ে সোনার পদক নিশ্চিত করে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *