শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রাজধানীতে সেগুনবাগিচা সোসাইটির মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আব্দুস সালাম বলেন, ঢাকায় অপরিকল্পিতভাবে মানুষ বৃদ্ধি পাওয়ায় ঠিক মতো সেবা দেয়া সম্ভব হচ্ছে না। তবে নাগরিক সুবিধা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।
দক্ষিণের প্রশাসক বলেন, সিটি করপোরেশনে কর্মরত সবাইকে জনগণের মুখোমুখি করে সব কাজের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
এ সময় যানজট নিরসনে অবৈধভাবে রাস্তা দখল করা হকার ও অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করার কথাও জানান তিনি। এছাড়াও ঢাকাকে বাসযোগ্য করতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করে সবার সহযোগিতার আহ্বান জানান প্রশাসক।