নওগাঁয় ইফতার মাহফিল থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার রফিকুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের আরজি নওগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাহানাবাগ সিটি নামে ওই আবাসিক এলাকায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন রফিকুল ইসলাম।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে রাতেই তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *