বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কমে ৩৫ দশমিক ৭৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ১৮ বিলিয়ন ডলার। আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান জানান, সোমবার বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৫৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ১১৮ কোটি ১০ লাখ ৬০ হাজার ডলার।
যেখানে গত ১৭ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ৫৮০ কোটি ২৩ লাখ ৫০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ১২৩ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ডলার।
এর আগে, গত ১৫ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ৫৬৩ কোটি ছয় লাখ ৫০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ১০৮ কোটি ছয় লাখ ১০ হাজার ডলার। ১৪ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ৫৬২ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ১০৭ কোটি ৫৭ লাখ ২০ হাজার ডলার। অবশ্য ওইদিন এডিবির ১০০ কোটি পাঁচ লাখ ডলারের বাজেট সহায়তার ঋণ পাওয়ার পর রিজার্ভের পরিমাণে বড় পরিবর্তন আসে।
গত ১০ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৪৭৩ কোটি ৪৮ লাখ ৮০ হাজার ডলার। আর আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম ৬ পদ্ধতি অনুসারে রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার সাত কোটি ৭৯ লাখ ৩০ হাজার ডলার। গত ১ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৪৭৬ কোটি ৬৯ লাখ ৯০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ১০ কোটি ৭৬ লাখ ১০ হাজার ডলার।
গত ১২ মে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৪৩৩ কোটি ৬৭ লাখ ১০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৯৬৫ কোটি ১৮ লাখ ৬০ হাজার ডলার। গত ১১ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৪২২ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৯৫৬ কোটি ৫৬ লাখ ৬০ হাজার ডলার।
গত ১০ এপ্রিল এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই মাসের (মার্চ ও এপ্রিল) আমদানি বিল পরিশোধ করা হয় ১৫১ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ডলার। আকুর বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়ায় তিন হাজার ৪১৪ কোটি ২০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৯৪৭ কোটি ৯২ লাখ ৭০ হাজার ডলার।