দেশের মানুষ কখনো কারো তাঁবেদারি করেনি : শিবির সেক্রেটারি

শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকী ও ‘নিপীড়নবিরোধী দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুষ্টিয়া শহর শাখা। গতকাল বিকেল ৩টায় শহীদ আবরার ফাহাদের নিজ গ্রামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক এনামুল হক, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুব আলী, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইমরান বিশ্বাসসহ কুষ্টিয়া শহর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *