দেশি গার্লের বিশ্বজয়

বলিউডের পর এবার হলিউডেও নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আন্তর্জাতিক মঞ্চে ফের বড় স্বীকৃতি পেলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস অভিনীত হলিউড ছবি ‘হেডস অফ স্টেট’ ২০২৬ সালের ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে সেরা টেলিভিশন মুভি বিভাগে মনোনয়ন পেয়েছে।

ইদ্রিস এলবার ,প্রিয়াঙ্কা চোপড়া ও জন সিনা

জন সিনা ও ইদ্রিস এলবার সঙ্গে এই অ্যাকশন-কমেডি ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। ছবিতে তাঁকে দেখা গিয়েছে এমআই৬ এজেন্ট নোয়েল বিসেটের চরিত্রে। নিজের দক্ষতা ও সাহসের জোরে বিশ্বনেতাদের রক্ষা করার দায়িত্ব নেন তাঁর চরিত্র।

ছবির গল্পে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই তাঁদের বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ শত্রুদের হামলার শিকার হয়। এরপর এক বড় ষড়যন্ত্র রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন প্রিয়াঙ্কার চরিত্র।

প্রিয়াঙ্কা চোপড়া

‘হেডস অফ স্টেট’-এ প্রিয়াঙ্কাকে শুধু পার্শ্বচরিত্রে নয়, বরং একজন শক্তিশালী ও স্বাধীন অ্যাকশন হিরো হিসেবে তুলে ধরা হয়েছে। এর আগে ‘ডন’, ‘মেরি কম’, ‘কোয়ান্টিকো’ ও ‘সিটাডেল’-এর মতো কাজেও তাঁর অ্যাকশন অবতার দর্শকদের প্রশংসা পেয়েছে।

ছবিতে প্রিয়াঙ্কার পাশাপাশি অভিনয় করেছেন জন সিনা, ইদ্রিস এলবা, প্যাডি কনসিডাইন, স্টিফেন রুট ও কার্লা গুগিনোর মতো তারকারা।

এদিকে হলিউডের সাফল্যের পাশাপাশি ভারতীয় সিনেমাতেও ফিরছেন প্রিয়াঙ্কা। পরিচালক এস এস রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি ‘বারাণসী’তে তাঁকে দেখা যাবে। এই ছবিতে মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া

এমির মনোনয়ন থেকে বড় বাজেটের ভারতীয় ছবি সব মিলিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারিয়ারে এখন চলছে সাফল্যের নতুন অধ্যায়।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *