দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে ঢাকায়

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়।

পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা ধাকতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থকতে পারে।

সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল বুধবার (১২ আগস্ট) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১০ মিলিমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *