সংক্ষিপ্ত স্কোর
নিউ জিল্যান্ড: ১৮২/৬ (২০ ওভারে)
বাংলাদেশ: ১৮৩/৪ (১৮ ওভারে)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
৬৭ রানের জুটি গড়ে ফিরলেন ইমন
৭৭ রানের মাথায় তানজিদ আউট হওয়ার পর মাঠে নামেন ইমন। চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয়ের সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে আউট হন তিনি। দলীয় ১৩৪ রানের মাথায় ক্লার্কসনের বলে রবিনসনের হাতে ক্যাচ দিয়ে আউট হন ইমন। ১৪ বলে ২ ছক্কা ও ১ চারে ২৮ রান আসে তার ব্যাট থেকে।
১০ ওভার পেরুতেই ফিরলেন তানজিদ
দেখে-শুনে খেলছিলেন তানিজদ হাসান। ২৪ বল খেলে ১ চারে করেছিলেন ২০ রান। রানের চেয়ে বেশি বল খেলে ১০.১ ওভারের মাথায় ইশ সোধির দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন তানজিদ।
৬৬ রানের মাথায় ফিরলেন লিটন
৬৬ রানের মাথায় ইশ সোধির বলে বোল্ড হয়ে ফিরেন লিটন। ১৫ বলে ২টি চার ও ১ ছক্কায় ২১ রান করেন অধিনায়ক।
ফিরলেন সাইফ
টার্গেট তাড়া করতে নেমে ৫.২ ওভারে বিনা উইকেটে ৪২ রান তোলে বাংলাদেশ। এরপর প্রথম উইকেট হারায়। স্মিথের বলে জ্যাকবের হাতে ক্যাচ দিয়ে আউট হন সাইফ হাসান। ১৬ বল খেলে ২টি চার ও ১ ছক্কায় ১৭ রান করেন।
বাংলাদেশকে ১৮৩ রানের টার্গেট দিল নিউ জিল্যান্ড
প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে নিউ জিল্যান্ড। জিতে সিরিজে এগিয়ে যেতে বাংলাদেশকে করতে হবে ১৮৩ রান।
ব্যাট হাতে নিউ জিল্যান্ডের কাটেনে ক্লার্ক ৩৭ বলে ৫১ ও ডেন ক্লেয়াভের ২৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন। এছাড়া অধিনায়ক নিক কেলি ৩৯ ও জশ ক্লার্কসন অপরাজিত ২৭ রানের ইনিংস খেলেন।
বল হাতে বাংলাদেশের রিশাদ হোসেন ৪ ওভারে ৩২ ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন শরিফুল, তানজিম সাকিব ও মেহেদি হাসান।
তানজিম ফেরালেন জ্যাকবসকে
১১৭ রানের মাথায় চতুর্থ উইকেট হারাল নিউ জিল্যান্ড। এবার তানজিম হাসান সাকিবের বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন বেভন জ্যাকবস। ১ রানের বেশি করতে পারেননি তিনি ২ বল খেলে।
ক্লেয়াভের পর ফিফটি করে ফিরলেন ক্লার্কও
১১০ রানের মাথায় আরও একটি উইকেট হারাল নিউ জিল্যান্ড। ক্লেয়াভের পর ফিফটি করে ফিরলেন উদ্বোধনী ব্যাটার কাতেনে ক্লার্কও। ৩৭ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৫১ রান করে রিশাদের বলে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।
ফিফটি করে ফিরলেন ক্লেয়াভের, শতরানের আগে দ্বিতয় সাফল্য পেল বাংলাদেশ:
বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাটিং করছিলেন ডেন ক্লেয়াভার। মাত্র ২৭ বলে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। কিন্তু পরের বলেই এলবিডব্লিউ হয়ে যান রিশাদ হোসেনের বলে।
পাওয়ার প্লে’তে ৬১ রান তুলল নিউ জিল্যান্ড
পাওয়ার প্লে’তে ১ উইকেট হারিয়ে ৬১ রান তুলল নিউ জিল্যান্ড। ক্লার্ক ২৫ ও ক্লেয়াভার ৩৩ রানে ব্যাট করছেন।
দ্বিতীয় ওভারেই সাফল্য পেল বাংলাদেশ
টস জিতে ফিল্ডিং করতে নেমে দ্বিতীয় ওভারেই সাফল্য পেল বাংলাদেশ। তানজিম হাসান সাকিবের বলে দ্রুত রান নিতে গিয়ে তাওহীদ হৃদয়ের থ্রোতে রান আউটে কাটা পড়েন টিম রবসন। ১ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, রিপন মন্ডলের অভিষেক
চট্টগ্রামে আজ সোমবার যেন নতুন উত্তেজনার সাক্ষী। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অধিনায়ক লিটন দাস বিনা দ্বিধায় আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সাম্প্রতিক ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই ছোট ফরম্যাটে নতুন করে যাত্রা শুরু করতে চায় স্বাগতিকরা।
ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে নিউ জিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় নেতৃত্বের দায়িত্ব উঠেছে নিক কেলির কাঁধে। টি-টোয়েন্টিতে এটি তার প্রথম অধিনায়কত্ব, যা দলটির জন্য নতুন এক অধ্যায়। সফরকারীদের দলে অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট- বিশ্বকাপ স্কোয়াড থেকে একমাত্র অবশিষ্ট সদস্য ইশ সোধি।
বাংলাদেশ দলে আজ অভিষেক হয়েছে তরুণ পেসার রিপন মন্ডলের, যা এই ম্যাচে বাড়তি আকর্ষণ যোগ করেছে। যদিও নিয়মিত পেস ত্রয়ীকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবুও শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিনদের ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।
আজ নজর থাকবে অলরাউন্ডার জশ ক্লার্কসনের দিকে। যিনি এখনো এই সফরে নিজের ছাপ রাখতে পারেননি। তরুণ ও অনভিজ্ঞ স্কোয়াড নিয়ে মাঠে নামা নিউ জিল্যান্ড নতুন করে নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে দেখছে এই সিরিজকে।
বাংলাদেশ একাদশ:
১. তানজিদ হাসান
২. সাইফ হাসান
৩. লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার)
৪. পারভেজ হোসেন
৫. তাওহীদ হৃদয়
৬. শামীম হোসেন
৭. মাহেদী হাসান
৮. রিশাদ হোসেন
৯. তানজিম হাসান সাকিব
১০. শরিফুল ইসলাম
১১. রিপন মন্ডল।
নিউ জিল্যান্ড একাদশ:
১. টিম রবিনসন
২. কাটিনে ক্লার্ক
৩. ডেন ক্লিভার (উইকেটকিপার)
৪. নিক কেলি (অধিনায়ক)
৫. বেভন জ্যাকবস
৬. ডিন ফক্সক্রফট
৭. জশ ক্লার্কসন
৮. নাথান স্মিথ
৯. ইশ সোধি
১০. ম্যাথিউ ফিশার
১১. বেন লিস্টার।
এসএন/পিডিকে