তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে ৪ দিন

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় আজ সোমবার (২২ জুন) রাত থেকে আগামী বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় সব শ্রেণির গ্রাহকের সংযোগে গ্যাসের স্বল্পচাপ সমস্যার মুখোমুখি হতে পারেন।

সোমবার (২২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় আজ সোমবার রাত থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এতে করে অনেক এলাকায় স্বাভাবিকের তুলনায় গ্যাসের চাপ কম থাকতে পারে এবং কিছু গ্রাহক সাময়িকভাবে সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাস সরবরাহও স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *