ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা

নেপালে ঢালিউডের ‘শিকার’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন কলকাতার জনপ্রিয় দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় এবং রজতাভ দত্ত।

এ সিনেমার জন্য নেপালে শুটিংয়ে গেছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসও। এটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।

নেপালে অভিনেতা খরাজের সঙ্গে তার স্ত্রীও রয়েছেন।  হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, খরাজ মুখোপাধ্যায় জানিয়েছেন, যে তারা বর্তমানে হোটেলেই অবস্থান করছেন এবং নিরাপদে আছেন।

খরাজ আরও জানান, দুর্যোগের কারণে কাঠমান্ডু যাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সকালের বিমানটি তারা ধরতে পারেননি। ফলে সড়কপথে ভারত সীমানার কাছে গোরক্ষপুর পৌঁছে সেখান থেকে ২৮ তারিখে সরাসরি কলকাতার বিমান ধরে দেশে ফেরার পরিকল্পনা করছেন তারা।

গত ২০ তারিখ খরাজ মুখোপাধ্যায় এবং রজতাভ দত্ত নেপালে পৌঁছেছিলেন। কিন্তু পৌঁছানোর পর থেকেই প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার শুটিং ব্যাহত হয়। বৃষ্টির মধ্যেই শুটিং শেষ করতে হয়েছে তাদের।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *