ঢাকায় ‘স্ক্রিম ৭’ দেখা যাবে ২৭ ফেব্রুয়ারি থেকে

ভয় ও রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ আগামী ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাচ্ছে। একই দিনে দেশের স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে এটি।এটি ২০২৩ সালে মুক্তি পাওয়া স্ক্রিম ৬-এর পরবর্তী কিস্তি এবং ১৯৯৬ সালে শুরু হওয়া স্ক্রিম ধারাবাহিকের সপ্তম পর্ব। দীর্ঘদিন ধরে এই ধারাবাহিকটি ভৌতিক ও রহস্যঘন কাহিনির জন্য দর্শকদের আগ্রহের কেন্দ্র হয়ে আছে।এবার পরিচালনায় রয়েছেন কেভিন উইলিয়ামসন, যিনি শুরু থেকেই এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত। অভিনয়ে আছেন নেভ ক্যাম্পবেল, কোর্টেনি কক্স, ডেভিড আর্কেট, জেসমিন স্যাভয় ব্রাউন ও ম্যাসন গুডিংসহ আরও অনেকে।

কাহিনিতে দেখা যাবে, সিডনি প্রেসকট শান্ত এক শহরে নতুন জীবন গড়ে তুললেও এক মুখোশধারী খুনি তার মেয়েকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। অতীতের মুখোমুখি হয়ে রক্তাক্ত হত্যাকাণ্ড থামানোর লড়াই নিয়েই এগোবে গল্প।

৫ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে ডেডলাইন হলিউড জানিয়েছে, মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি উল্লেখযোগ্য আয় করতে পারে। দর্শকদের একাংশের ধারণা, এটি শেষ অধ্যায় হতে পারে—তবে সাফল্যের ওপর নির্ভর করবে ভবিষ্যতের সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *