ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। রয়েছে বৃষ্টি বা বজ্রসহ বিদ্যুৎ চমকানোর শঙ্কাও। এতে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
সোমবার (২৭ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের দেয়া দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। যা বেড়ে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
এ সময় দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আজ দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয় ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯ শতাংশ।
গতকাল রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস।