ডেমরায় কেমিক্যাল গুদামে আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় টিনশেড কালি তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

এর আগে টিনশেডের এই কারখানায় বেলা সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। 

পরে পর্যায়ক্রমে মোট আটটি ইউনিট যুক্ত হয়।

এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এই ঘটনায় কোনো হতাহত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *