ট্রাম্পের নামে হচ্ছে ফ্লোরিডা বিমানবন্দরের নাম

 খবর বার্তা সংস্থা এএফপির।

ফ্লোরিডার রিপাবলিকান নেতৃত্বাধীন আইনসভা পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ করার বিল অনুমোদন করেছে। ট্রাম্পের এক সময়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত গভর্নর রন ডিস্যান্টিস এই বিলে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করবেন বলে আশা করা হচ্ছে।

সাদা বালুর সৈকত এবং বিলাসবহুল প্রাসাদের জন্য পরিচিত পাম বিচ শহরের এই বিমানবন্দরটি ট্রাম্পের মার-এ-লাগো বাসভবন থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত। বিমানবন্দরের নাম পরিবর্তনের এই প্রক্রিয়ায় কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসনের (এফএএ) অনুমোদন প্রয়োজন হবে।

অনুমোদিত হলে এটি হবে ট্রাম্পের নামে নামকরণ করা সর্বশেষ কোনো প্রতিষ্ঠান। এর আগে ডিসেম্বরে ওয়াশিংটনের কেনেডি সেন্টারের (প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতিবাহী শিল্পকলা কেন্দ্র) নাম পরিবর্তন করে ‘ট্রাম্প-কেনেডি সেন্টার’ করার পক্ষে ভোট দিয়েছে। উল্লেখ করা যেতে পারে এই প্রতিষ্ঠানের বোর্ড সদস্যরা সবাই ট্রাম্পেরই মনোনীত। এছাড়া, একই মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘ইউএস ইনস্টিটিউট অফ পিস’-এর সাথে ট্রাম্পের নাম যুক্ত করেছে।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নিউইয়র্কের পেন স্টেশন এবং ওয়াশিংটনের ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরের নামও নিজের নামে করার চেষ্টা করেছিলেন, যদিও সেই প্রচেষ্টাগুলো প্রত্যাখ্যাত হয়েছে।ট্রেজারি বিভাগ বা অর্থ মন্ত্রণালয় এই খবরের সত্যতা নিশ্চিত করেছে যে, ট্রাম্পের ছবি সংবলিত একটি স্মারক ১ ডলারের মুদ্রার খসড়া তৈরি করা হয়েছে। যদিও দেশটির আইন অনুযায়ী বর্তমানে ক্ষমতায় থাকা বা জীবিত কোনো প্রেসিডেন্টের ছবি মুদ্রায় প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।একজন আবাসন ব্যবসায়ী হিসেবে ইতোমধ্যে বিশ্বজুড়ে অসংখ্য ভবনে নিজের নাম জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি অভূতপূর্ব এক প্রচারাভিযানের মাধ্যমে পুরো দেশে নিজের ছাপ রেখে যেতে চাইছেন।ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি বিমানবন্দরের নাম খুব শিগগিরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হচ্ছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজ্যটির আইনসভায় এ সংক্রান্ত একটি বিল অনুমোদিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *