ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ১ দিনে ২৩২৩ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই হাজার ৩২৩টি মামলা করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ বুধবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে বিষয়টি জানায় ডিএমপির মিডিয়া বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

এর মধ্যে, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ২টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ৭টি ট্রাক, ৯টি সিএনজিচালিত অটোরিকশা ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ১টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৯১টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৭১টি মোটরসাইকেলসহ মোট ৪৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩২টি বাস, ২৩টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজিচালিত অটোরিকশা ও ৬৪টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজিচালিত অটোরিকশা ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮টি বাস, ২২টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজিচালিত অটোরিকশা, ৩০৬টি মোটরসাইকেলসহ মোট ৫১২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৮টি বাস, ১টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৮০টি মোটরসাইকেলসহ মোট ৪৬২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৭টি বাস, ৭টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৭৯টি গাড়ি ডাম্পিং ও ৩৪৫ টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *