বুধবার রাজধানীর আদাবর রিং রোডে অ্যাকটিভ লাইফস্টাইল ব্র্যান্ড টুরাগ অ্যাকটিভ-এর পঞ্চম আউটলেটের উদ্বোধন করা হয়।
রাজধানীর আদাবর রিং রোডে উর্মি গ্রুপের অ্যাকটিভ লাইফস্টাইল ব্র্যান্ড টুরাগ অ্যাকটিভ (Turaag Active)-এর পঞ্চম আউটলেটের যাত্রা শুরু হয়েছে। বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নতুন আউটলেটটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন, উর্মি গ্রুপের পরিচালক ফাইয়াজ রহমান, টুরাগ অ্যাকটিভের সিওও নাঈম আখতার, ওয়েভ রাইডার্স লিমিটেডের অপারেশন এবং সোর্সিং সিওও আহম্মাদ মনসুর রউফসহ উর্মি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথি ও প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
গত চার বছর বিশ্বমানের অ্যাকটিভ লাইফস্টাইল ও পারফরম্যান্স পণ্যের মাধ্যমে মানুষের সক্রিয় জীবনযাত্রার সঙ্গী হিসেবে কাজ করছে টুরাগ অ্যাকটিভ। দৈনন্দিন জীবন থেকে শুরু করে খেলাধুলা ও ফিটনেস—বিভিন্ন প্রয়োজনের উপযোগী মানসম্মত ও আরামদায়ক পণ্য নিয়ে কাজ করছে ব্র্যান্ডটি।
এ প্রসঙ্গে উর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন বলেন, টুরাগ অ্যাকটিভের লক্ষ্য শুধু অ্যাকটিভওয়্যার তৈরি বা বিক্রি করার পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনে একটি সক্রিয় জীবনধারাকে উৎসাহিত করা। আমার বিশ্বাস, সক্রিয় থাকা মানে শুধু শরীরচর্চা নয়—এটি সুস্থ, আত্মবিশ্বাসী ও ইতিবাচক জীবনযাপনের একটি অংশ। বিশ্বমানের পণ্য এবং খেলাধুলা ও কমিউনিটিকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে টুরাগ আরও বেশি মানুষকে সক্রিয় জীবনযাপনে অনুপ্রাণিত করবে। নতুন প্রতিটি আউটলেট এই টেকসই ও দীর্ঘমেয়াদি লক্ষ্যকে মানুষের আরও কাছে নিয়ে যাওয়ার একটি পদক্ষেপ।
রিং রোডের নতুন আউটলেটটি টুরাগ অ্যাকটিভের পঞ্চম আউটলেট। এর আগে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কের পাশাপাশি নারায়ণগঞ্জের আলমাস পয়েন্ট ও চট্টগ্রামের সানমারে আউটলেট চালু করেছে ব্র্যান্ডটি। নতুন আউটলেটের মাধ্যমে গ্রাহকদের কাছে টুরাগ অ্যাকটিভের পণ্য আরও সহজলভ্য করার পাশাপাশি ব্র্যান্ডটির রিটেইল নেটওয়ার্ক আরও বিস্তৃত হলো।
নতুন এই আউটলেটের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে সক্রিয় জীবনযাপনের বার্তা পৌঁছে দিতে চায় টুরাগ অ্যাকটিভ।