আজ রাতে ইউরোপিয়ান ফুটবলে গড়াবে বহুল প্রতীক্ষিত এক মহারণ। উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও ইতালি। রাতের অন্য ম্যাচে বেলজিয়াম লড়বে তুরস্কের বিপক্ষে। এছাড়া এশিয়ান গেমসে চলছে বিভিন্ন ডিসিপ্লিনের খেলা; আর ক্রিকেটের মাঠে আগামীকাল ভোরে ব্রোঞ্জ পদক নিশ্চিতের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
দেখে নিন আজকের খেলার পূর্ণাঙ্গ টিভি সূচি:
এশিয়ান গেমস ২০২৬
বিভিন্ন খেলা সকাল ৬টা, সরাসরি: সনি স্পোর্টস ২ ও ৫
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (ক্রিকেট: ব্রোঞ্জ পদকের ম্যাচ) আগামীকাল সকাল ৬টা, সরাসরি: সনি স্পোর্টস ১
ফিফা আসিয়ান কাপ
ভিয়েতনাম বনাম পাকিস্তান বেলা ৩টা, সরাসরি: টি স্পোর্টস
উয়েফা নেশনস লিগ ২০২৬
কাজাখস্তান বনাম মলদোভা রাত ৮টা, সরাসরি: সনি স্পোর্টস ১
লাটভিয়া বনাম মন্টেনেগ্রো রাত ১০টা, সরাসরি: সনি স্পোর্টস ২
সাইপ্রাস বনাম আর্মেনিয়া রাত ১০টা, সরাসরি: সনি স্পোর্টস ৫
বেলজিয়াম বনাম তুরস্ক রাত ১২টা ৪৫ মিনিট, সরাসরি: সনি স্পোর্টস ১
ফ্রান্স বনাম ইতালি রাত ১২টা ৪৫ মিনিট, সরাসরি: সনি স্পোর্টস ২
ইউক্রেন বনাম উত্তর আয়ারল্যান্ড রাত ১২টা ৪৫ মিনিট, সরাসরি: সনি স্পোর্টস ৫