টিভি ও অনলাইনে যেভাবে দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ

দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তানের লড়াই দেখা যায় কালেভদ্রে। দীর্ঘ দিন ধরে দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলে না দুই দেশ। ভারত-পাকিস্তানের দেখা হয় কেবল বৈশ্বিক আসরগুলোতেই। ফলে সেই ম্যাচগুলো নিয়ে দর্শক-সমর্থকদের মধ্যে আগ্রহের কোনো কমতি থাকে না। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমন একটি লড়াইয়ে মাঠে নামছে ভারত-পকিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে মুখোমুখি হবে তারা।

দুই চিরপ্রতিদ্বন্দ্বির এই মহারণ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। অনলাইনে দেখা যাবে র‌্যাবিটহোল অ্যাপ-এ।

অবশ্য সঠিক সময়ে খেলা মাঠে গড়ানো নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। কারণ কলম্বোর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দিনভর আবহাওয়া বেশ গরম ও আর্দ্র থাকতে পারে। তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫০ থেকে ৭০ শতাংশ। সূচি অনুযায়ী, খেলা শুরু হওয়ার কথা স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। কিন্তু ঠিক ওই সময়েই বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে। তবে রাত ৮টার পর পরিস্থিতি কিছুটা উন্নত হতে পারে বলে আশা করা হচ্ছে। বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হলে ম্যাচের ওভার কমিয়ে আনা হতে পারে।

বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচ। এই দুই দেশের দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকেন কোটি কোটি ক্রিকেটপ্রেমীরা। কারণ, রাজনৈতিক বৈরিতার জন্য দীর্ঘদিন ধরেই কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় না ভারত-পাকিস্তানের।

পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে মোট ১৭ বারের দেখায় ভারত জিতেছে ১৩ বার। বিপরীতে পাকিস্তানের জয় মাত্র তিনবার। একটি ম্যাচ টাই হয়েছে। পুরোনো রেকর্ড ভেঙে তাই এ ম্যাচে ফেরার কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে পাকিস্তানের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *