জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী শক্তিমান ও ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো পরাভূত করতে পারবে না।
আজ রোববার (১২ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে বক্তব্যে তিনি এসব কথা বলেন।