‘জুলাই সনদ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মত দেওয়ার উপায় নেই’

জুলাই সনদ নিয়ে জাতীয় সংসদে আলোচনা হবে, এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত দেওয়ার উপায় নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারাহ কুক বলেন, বাংলাদেশে এখন সংসদ বলবৎ আছে। জনগণ ভোট দিয়েছে। এক‌টি সংসদীয় গণতন্ত্র কার্যকর আছে। সংসদে এম‌পিরা তর্ক-বিতর্ক করে সংস্কার এবং জুলাই‌ সনদ বিষয়ে সর্বোত্তম সিদ্ধান্ত নেবেন। জনসম্ম‌ুখে আন্তর্জা‌তিক সম্প্রদায়ের এ বিষয়ে বলা সমীচীন নয়।

তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ শান্তিপূর্ণ গণতান্ত্রিক যাত্রাকে সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য। বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে ব্রিটেন সরকার সব সময়ে আগ্রহী।

এ ছাড়া যুক্তরাজ্য বাংলাদেশ ব্যাংকের সাথেও কাজ করছে বলে জানান তিনি।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম তথ্য উপাত্ত সংগ্রহে বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা করছে যুক্তরাজ্য। সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণগত সহায়তায়ও করে যাচ্ছে ব্রিটেন।

হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে চলা পরিস্থিতি বিশ্বের জ্বালানি খাতকে অস্থির করে তুলেছে বলেও জানান সারাহ কুক।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *