জুবাইদা রহমানের সঙ্গে হো চি মিনের মঞ্চ শেয়ারের খবর সঠিক নয়: উপ-প্রেস সচিব

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সিজিএস আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এ ‘হো চি মিন’ নামে ব্যক্তির সঙ্গে মঞ্চ শেয়ার করার যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয়।

শুক্রবার (২ অক্টোবর) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।

উপ-প্রেস সচিব বলেন, আয়োজক কর্তৃপক্ষও পুনরায় নিশ্চিত করেছে যে, ডা. জুবাইদা রহমান ‘হো চি মিন’ নামে কোনো ব্যক্তির সঙ্গে মঞ্চ শেয়ার করছেন না।

তিনি আরও বলেন, সুতরাং, অনুগ্রহ করে অপতথ্য ছড়াবেন না। কোনো তথ্য নিশ্চিত না হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *