জাতীয় দলে ফিরতে রোনালদোকে দুই শর্ত কোচের

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : রোনালদোর ফেসবুক থেকে নেওয়া

পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ফেরার পথ এখনো খোলা। তবে জাতীয় দলে ফিরতে হলে দুটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন কোচ জর্জে জেসুস। যা নিয়ে এখন শুরু হয়েছে তুমুল বিতর্ক।

ইউয়েফা নেশনস লিগে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। গ্রুপ ‘এ’তে চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছে দলটি। তবে মাঠের সাফল্যের পাশাপাশি রোনালদোর সঙ্গে কোচ জেসুসের সম্পর্ক নিয়েও আলোচনা চলছে।

ওয়েলসের বিপক্ষে প্রথম ম্যাচে খেললেও নরওয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে রোনালদোকে বেঞ্চে রাখা হয়েছিল। এরপর জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান পর্তুগিজ তারকা। ফলে ডেনমার্কের বিপক্ষে তৃতীয় ম্যাচ এবং নরওয়ের বিপক্ষে ফিরতি ম্যাচে তাকে পাওয়া যায়নি।

চলতি আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছিলেন রোনালদো। একই সঙ্গে নেশনস লিগের শেষ দুটি ম্যাচে না খেলার কথাও জানান তিনি। তবে জাতীয় দল থেকে স্থায়ীভাবে অবসরের বিষয়ে কোনো ঘোষণা দেননি এই তারকা ফরোয়ার্ড।

রোনালদোর ভবিষ্যৎ নিয়ে জেসুসের অবস্থান অবশ্য পরিষ্কার। কোচ জানিয়েছেন, রোনালদো ফিরতে চাইলে তার জন্য জাতীয় দলের দরজা খোলা থাকবে। তবে তাকে দুটি শর্ত ছুড়েদেন কোচ জেসুস, আল নাসরের হয়ে মাঠে থাকতে হবে রোনালদোকে। পাশাপাশি জাতীয় দলে ফেরার আগ্রহও থাকতে হবে তার নিজের। 

জেসুস বলেন, ‘আমি জানি না সামনে কী হবে। আমার দিক থেকে সব পথই খোলা রয়েছে। নিজের ভবিষ্যৎ কী হবে, সেই সিদ্ধান্ত রোনালদোকেই নিতে হবে। আগামী নভেম্বরের দলে রোনালদো যদি খেলতে চান এবং ক্লাবের হয়ে নিয়মিত খেলেন, তাহলে বাধা কোথায়? কোনো ক্ষোভ নেই। এটি একটি সাধারণ ভুল বোঝাবুঝি ছিল, যা সহজেই সমাধান করা সম্ভব।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পর্তুগাল কোচ আরও স্পষ্ট করে জানান, রোনালদোর ফেরার বিষয়ে তার পক্ষ থেকে কোনো বাধা নেই। তবে নভেম্বরের দলে জায়গা পেতে হলে আল নাসরের হয়ে মাঠে থাকা এবং জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করা জরুরি।

জেসুস বলেন, ‘যেহেতু এমন কিছু ঘটেনি, যা কোচ হিসেবে আমার কর্তৃত্বের ব্যাঘাত ঘটায়, তাই আগামী নভেম্বরের দলে রোনালদো অবশ্যই বিবেচিত হবেন। যদি তিনি আল নাসরের হয়ে মাঠে থাকেন এবং জাতীয় দলে ফিরতে চান।’

আগামী নভেম্বরের মাঝামাঝি নেশনস লিগে নিজেদের পরবর্তী দুটি ম্যাচ খেলবে পর্তুগাল। ঘরের মাঠে ডেনমার্কের বিপক্ষে খেলার পর প্রতিপক্ষের মাঠে ওয়েলসের মুখোমুখি হবে তারা। সেই দুই ম্যাচে রোনালদোকে আবারও পর্তুগালের জার্সিতে দেখা যাবে কি না, এখন সেটিই দেখার বিষয়।

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *