চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড : আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের আড়াই ঘণ্টা পর চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার ফৌজদারহাট বিএনএ গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটেছিল। 

ট্রেনটির আগুন লাগা বগি ও ‘চ’ বগিকে বিচ্ছিন্ন করে ফৌজদারহাট স্টেশনে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম থেকে এ রকম দুটি বগি ফৌজদারহাট স্টেশনে নিয়ে ট্রেনটির সঙ্গে সংযুক্ত করার পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ফলে ৮টা ৪০ যাত্রীবাহী চট্টগ্রামমুখী এবং ৯টা ২০ মিনিটে ঢাকামুখী ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রেলওয়ের একজন কর্মকর্তা বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএমএ গেট এলাকায় সকাল সাড়ে ৬টায় ঢাকামুখী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ড হয়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুরো ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগে ট্রেনের অক্ষত বগিগুলো ফৌজদারহাট স্টেশনে নিয়ে যাওয়া হয়।

রেল পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির এসআই আবুল কালাম আজাদ বলেন, ১৭টি বগি নিয়ে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি বিএমএ গেট এলাকায় পৌঁছালে শীতাতপনিয়ন্ত্রিত বগি ‘চ’–এর সামনে থাকা একটি পাওয়ার কারে আগুন ধরে যায়।

ট্রেনের একজন যাত্রী ওয়াশরুমে গেলে আগুন দেখতে পান। পরে তিনি অন্যদের বিষয়টি জানানোর পর তাৎক্ষণিক ট্রেনটি থামানোর সংকেত দেওয়া হয়। ট্রেনটি থেমে গেলে যাত্রীরা নেমে পড়েন। এরপর ট্রেনটির আগুন লাগা বগি ও ‘চ’ বগিকে বিচ্ছিন্ন করে ফৌজদারহাট স্টেশনে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

এদিকে অগ্নিকাণ্ডের পর চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী ক্যারিজ সাদেকুর রহমান বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএমএ গেট এলাকায় সকাল সাড়ে ৬টায় ঢাকামুখী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ড হয়। এ ঘটনায়

রেলওয়ে পূর্বাঞ্চলের ট্রান্সপোর্ট কর্মকর্তা আনিসুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *