গণরায়ের বিরোধিতা করলে সামনে আরও একটি ৫ আগস্ট আসন্ন : শফিকুল ইসলাম মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জনগণ গণভোটে যে রায় দিয়েছে আপনারা যদি সে রায় প্রত্যাখান করেন তবে মনে রাখতে হবে জনগণের সামনে আরও একটি ৫ আগষ্ট আসন্ন।

জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে আজ শনিবার (৪ এপ্রিল) ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ বক্তব্যে শফিকুল ইসলাম এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, গণরায়কে প্রত্যাখ্যান করলে গণরায় আপনাদের প্রত্যাখ্যান করবে।

বিরোধী দলীয় এই সংসদ সদস্য আরও বলেন, আপনারা ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল দিয়ে ১৭ তারিখ শপথ নিয়েছেন। কিন্তু মনে রাখবেন জনগণ ৫ আগষ্ট সংসদে গিয়ে শপথ নিয়ে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *