খেলাধুলা ও গানকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, খেলাধুলা ও গান যেন কেবল আনন্দ ও শখের না হয়ে জীবিকা নির্বাহের পেশা হতে পারে সেজন্য কাজ করছে সরকার। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিরোধী দল আন্দোলন করবে করুক। তবে প্রত্যেকটি দলের একটি ক্রেডিবিলিটি আছে। কিন্তু অযৌক্তকভাবে ব্লেম দিয়ে সচিবালয় ঘেরাও করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করেছে—জনগণ দেখছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। নিরপেক্ষ লোকজন কিন্তু তাদের মত সরকারকে ব্লেম দিচ্ছে না, তারা আগের সংকটের কথা বলছে। আগামী ২৭ আগস্ট সংসদ বসবে। তারা যুক্তি দিয়ে দেখাক সরকারের কোথায় কোথায় দোষ আছে, সাজেশন দিক। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথ নয়, কথা বলার জন্য সংসদে যেতে হবে।

উপদেষ্টা আরও বলেন, বিদুৎ জ্বালানি সংকটে মানুষ একটু নয়, যথেষ্ট কষ্ট পাচ্ছে। প্রধানমন্ত্রী এজন্য দুখ প্রকাশ করেছেন। আমরা মানুষের কষ্ট মানছি কিন্তু ব্লেম মানছি না। আপনারা শুধু দায় চাপাবেন। বাংলাদেশ এখন জ্ঞানভিত্তিক সমাজের দিকে যাচ্ছে। তাই অহেতুক দায় দেওয়া হলে মানুষ শুনবে না। বর্তমান জ্বালানি সমস্যা দীর্ঘদিনের পুঞ্জীভুত সমস্যা। এটা দুর্ঘটনার মতো ঠিক হয়ে যাবে? আমাদের সাপ্লাই চেইনে এক কোটি ঘনফুট গ্যাস কম আছে। সমস্যা মোকাবিলার জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া হয়েছে। সোলারে কনভারশন করা হবে। ভোলার গ্যাস মেইন লাইনে আনার চেষ্টা চলছে। এলএনজি কেনার চেষ্টা চলছে। স্থলভাগে ৪০ থেকে ৫০ কিউবেক টিসিএফ গ্যাস আছে। বছরে এক দশমিক চার টিসিএফ গ্যাসের চাহিদা রয়েছে। আগামী দুই বছরের মধ্যে জ্বালানি সমস্যার সমাধান হবে আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *