খুলনায় নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার

খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩০ মে) সন্ধ্যায় মহানগরীর সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার সংলগ্ন দারুল আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন নানি বেবি (৬৫), নাতি শামীম ব্যাপারী (১২) ও মোস্তাকিম (৭)।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাহিদুর রহমান জানান, নিহত দুই সন্তানের মা ফাতেমা বেগমের চার বছর আগে প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়। তখন তেকেই এই দুই সন্তান নানির কাছে থাকত। পরবর্তী সময়ে ফাতেমা বেগম রফিকুলকে বিয়ে করেন। এই ঘটনার পর থেকে ফাতেমা বেগমের বর্তমান স্বামী রফিকুল পলাতক রয়েছেন।
জাহিদুর রহমান আরও জানান, বন্ধ ঘরে থেকে র্দুগন্ধ বের হওয়ায় এলাকাবাসী থানায় খবর দেয়। পরে ঘরের তালা ভেঙে খাটের নিচ থেকে নানির, ওয়াড্রোবের ড্রয়ার থেকে এক শিশু এবং ট্রাঙ্কের ওপর থেকে আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *