ক্লান্তি দূর করতে আনারসের জুস

এই গরমে সারা দিনের কর্মব্যস্ততার পর তাজা ফলের জুস খাওয়ার স্বাদই আলাদা। আর এই ফলের মধ্যে আনারস একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল। গরমে আপনার ক্লান্তি দূর করতে আনারসের জুসের জুড়ি নেই।

তাই এ গরমে ক্লান্তি দূর করতে স্বাস্থ্যকর উপায়ে নিজেই তৈরি করুন আনারসের জুস। এই জুস গরমে শরীর ও মনকে দেবে প্রশান্তি। তাহলে জেনে নিন, কীভাবে বাসায় সহজে তৈরি করবেন আনারসের জুস। তার আগে জেনে নিন কী কী উপকরণ লাগবে।

উপকরণ

আনারস দুই কাপ

চিনি স্বাদমতো

লবণ সামান্য

সাদা গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ

পানি ১/২ কাপ

বরফ ৪/৫ টুকরা

প্রস্তুত প্রণালি

প্রথমে ভালো করে আনারসের খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর আনারসের গায়ে যে চোখের মতো অংশ থাকে, তা ভালোভাবে তুলে ফেলতে হবে। এরপর আনারসটি ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে।

এবার একটি ব্লেন্ডারে বরফ কুচি ছাড়া বাকি উপকরণগুলো একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর একটি গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার আনারসের জুস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *