ক্যান্সারে আক্রান্ত জানা মাত্রই কী করেছিলেন হিনা?

ভারতীয় অভিনেত্রী হিনা খান ২০২৪ সালে জানতে পারেন তিনি ক্যান্সারে আক্রান্ত। কেমোথেরাপি শুরু হওয়ার পরে চুল পড়ে যায়। তাই তার আগে নিজেই নিজের চুল কেটে দিয়েছিলেন তিনি।

এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ অভিনেত্রী।

বিয়ে করেছেন নিজের মনের মানুষকে। জীবনের পুরনো ছন্দে ফিরছেন ধীরে ধীরে। 

যখন প্রথম ক্যান্সারে আক্রান্তের কথা জানতে পারেন, তখন কী করেছিলেন অভিনেত্রী? মাঝে মাঝেই এই প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে।

এবার অভিনেত্রী বললেন, আমরা বিষয়টাকে যতটা সহজ দেখাই, তা অতটাও সহজ নয়।

আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। যখন প্রথম ক্যান্সারের কথা জানতে পারি, সে সময়ে নিজেকে ঠাণ্ডা রাখার চেষ্টা করেছিলাম। 

হিনা বলেন, আমি ভেঙে পড়িনি। বরং অর্ডার করেছিলাম নিজের প্রিয় খাবার।

ফালুদা খেতে আমি খুব ভালোবাসি। সেটাই অর্ডার করে খেয়েছিলাম। আমার বাকি যাত্রা তো সবারই জানা। 

উল্লেখ্য, অসুস্থতার মাঝেই প্রেমিক রকি জয়সওয়ালকে বিয়ে করেন হিনা। একেবারে সাদামাঠা ভাবেই বিয়ে সারেন তারা।

 

২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’-এর সেটে দেখা রকি-হিনার। এই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি। কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে রকির সঙ্গে প্রথম ধারাবাহিকেই মন দেওয়া-নেওয়া হয়ে যায় অভিনেত্রীর।