বাংলাদেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান। একই সঙ্গে কোস্টগার্ডের বর্তমান মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হককে বাংলাদেশ নৌবাহিনীতে প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (নৌবাহিনী) এই দুই কর্মকর্তার বদলিপূর্বক নিয়োগ ও পদায়নের সিদ্ধান্ত জনস্বার্থে জারি করা হয়েছে ও তা অবিলম্বে কার্যকর হবে।