কোরবানির পর ৭ দিন ঢাকায় কোনো চামড়া প্রবেশ করবে না

কোরবানি পরবর্তী সাতদিন সারা দেশ থেকে ঢাকায় কোনো চামড়া প্রবেশ করবে না। এবারও চামড়া সংরক্ষণের জন্য বিসিকের মাধ্যমে বিনামূল্যে লবণ দেবে সরকার। প্রতিটি এলাকায় ব্যবসায়ী ও মসজিদ-মাদরাসায় চামড়া সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

এ সময় মন্ত্রী বলেন, আগামী কোরবানি ঈদে কোনো চামড়া যেন নষ্ট না হয়, সে জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট মসজিদ-মাদরাসার দায়িত্বশীলদের ডেকে প্রশিক্ষণ দেবে সরকার। তারা কোরবানির পর চামড়া সংরক্ষণ করবেন।

আগে দেখা গেছে চামড়ার দাম না পেয়ে কেউ কেউ ক্ষোভে চামড়া মাটিতে পুঁতে রেখেছেন বা ফেলে দিয়েছেন। এমন পরিস্থিতি যেন তৈরি না হয়, সে জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকারি খরচে বিসিকের মাধ্যমে প্রতিটি এলাকায় বিনামূল্যে লবণ পৌঁছে দেওয়া হবে। সেখানে চামড়ায় লবণ মাখানো হবে এবং কোরবানি ঈদের পরবর্তী সাতদিন কোনো ট্রাকে চামড়া তোলা হবে না।

মন্ত্রী আরও বলেন, ঈদের সঙ্গে সঙ্গে চামড়াগুলো ঢাকায় চলে এলে আলাদা চাপ তৈরি হয়। আমরা সেটা হতে দেব না। একটি চামড়াও নষ্ট হতে দেওয়া হবে না।

তিনি বলেন, আগে দেখা গেছে চামড়ার দাম না পেয়ে কেউ কেউ ক্ষোভে চামড়া মাটিতে পুঁতে রেখেছেন বা ফেলে দিয়েছেন। এমন পরিস্থিতি যেন তৈরি না হয়, সে জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা ও উপজেলা পর্যায়ে চামড়া ছাড়ানো ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ এবং সচেতনতা কার্যক্রম চালানো হবে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *