কেনা হলো আরও ৮ কোটি ৭০ লাখ ডলার

নিলামের মাধ্যমে আরও আট কোটি ৭০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। দেশের আটটি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে।আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।আরিফ হোসেন খান বলেন, বাজারে এখন চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি। রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজারমূল্য ধরে রাখতে গত জুলাই থেকে ডলার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত মোট ৫৪৬ কোটি ৮৫ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে চলতি ফেব্রুয়ারিতে ১৫৩ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে। ডলার কেনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে, মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে। এতে এক মার্কিন ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

এর আগে বিভিন্ন সময়ে দফায় দফায় মার্কিন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে গত বছরের ১৩ জুলাই ১৮টি ব্যাংক থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছিল। গত ১৫ জুলাই একই দরে ৩১ কোটি ৩০ লাখ ডলার, ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা দরে এক কোটি মার্কিন ডলার কেনা হয়েছিল।

গত ৭ আগস্ট ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে চার কোটি ৫০ লাখ ডলার, গত ১০ আগস্ট ১২১ টাকা ৫০ পয়সা দরে ৮ কোটি ৩০ লাখ ডলার, ১৪ আগস্ট ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ৬৫ লাখ ডলার, ২৮ আগস্ট ১২১ টাকা ৬৬ পয়সা থেকে ১২১ টাকা ৭০ পয়সা দরে ১৪ কোটি ৯৫ লাখ ডলার, ২ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে চার কোটি ৭৫ লাখ ডলার, ৪ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ১৩ কোটি ৪০ লাখ ডলার, ৯ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ২৬ কোটি ৫০ লাখ ডলার, ১৫ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ৩৫ কোটি ৩০ লাখ ডলার, ২২ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ১২ কোটি ৯০ লাখ ডলার, ৬ অক্টোবর ১২১ টাকা ৭৮ পয়সা থেকে ১২১ টাকা ৮০ পয়সা দরে ১০ কোটি ৪০ লাখ ডলার, ৯ অক্টোবর ১২১ টাকা ৮০ পয়সা দরে ১০ কোটি ৭০ লাখ ডলার, ২৪ অক্টোবর ১২২ টাকা ২৯ পয়সা দরে তিন কোটি ৮০ লাখ ডলার কেনা হয়েছিল।

এছাড়া গত ৯ ডিসেম্বর ১২২ টাকা ২৯ পয়সা দরে ২০ কোটি ২০ লাখ ডলার, ১১ ডিসেম্বর ১২২ টাকা ২৯ পয়সা দরে ১৪ কোটি ৯০ লাখ ডলার, ১৫ ডিসেম্বর ১২২ টাকা ৩০ পয়সা দরে ১৪ কোটি ১৪ লাখ ডলার, ১৭ ডিসেম্বর ১২২ টাকা ৩০ পয়সা দরে ছয় কোটি ৭০ লাখ ডলার, ২১ ডিসেম্বর ১২২ টাকা ৩০ পয়সা দরে ছয় কোটি ডলার, ২৯ ডিসেম্বর ১২২ টাকা ৩০ পয়সা দরে ১১ কোটি ৫০ লাখ ডলার, ৩০ ডিসেম্বর ১২২ টাকা ৩০ পয়সা দরে আট কোটি ৯০ লাখ ডলার, ৬ জানুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে ২২ কোটি ৩৫ লাখ ডলার, ৮ জানুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে ২০ কোটি ৬০ লাখ ডলার, ১২ জানুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে আট কোটি ১০ লাখ ডলার, ২০ জানুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে চার কোটি ৫০ লাখ ডলার, ২৯ জানুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে পাঁচ কোটি ৫০ লাখ ডলার, ২ ফেব্রুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে ২১ কোটি ৮৫ লাখ ডলার, ৩ ফেব্রুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার, ৫ ফেব্রুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে ১৯ কোটি ৬৫ লাখ ডলার, ৯ ফেব্রুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে ২০ কোটি ৯০ লাখ ডলার, ১০ ফেব্রুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার এবং ২২ ফেব্রুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে ১২ কোটি ৩০ লাখ ডলার কেনা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *