ওমান থেকে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

ওমান সফর শেষ করে পুনরায় পাকিস্তানে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার (২৬ এপ্রিল) ওমান থেকে সরাসরি ইসলামাবাদে পৌঁছান তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার দ্বিতীয় ধাপের পথ সুগম করতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তার এই সফর।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, আরাঘচি গতকাল শনিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন। এরপর তিনি সংক্ষিপ্ত সফরে ওমান যান এবং সেখানে সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।  

আল–জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, আগামীকাল সোমবার (২৭ এপ্রিল)  আরাঘচি আবারও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে যুদ্ধ বন্ধ এবং শান্তি আলোচনার কাঠামো নিয়ে ইরানের চূড়ান্ত অবস্থান ও প্রস্তাবগুলো তুলে ধরবেন তিনি।

এরপর পাকিস্তান থেকে সরাসরি রাশিয়া সফরে যাওয়ার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *