এশিয়ার পরাশক্তির মুখোমুখি নেদারল্যান্ডস, ইতিহাস গড়ার অপেক্ষায় কুরাসাও

চলতি বিশ্বকাপের চতুর্থ দিনে শিরোনামে নেদারল্যান্ড বনাম জাপান ম্যাচ। আজ (রোববার) এই ম্যাচকে ঘিরে বিশেষ আকর্ষণ থাকবে। তিনবারের রানার্সআপরা মুখোমুখি হবে অন্যতম শক্তিশালী এশিয়ান দলের।

এদিকে ইতিহাস গড়ার অপেক্ষায় কুরাসাও। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপ খেলতে যাচ্ছে তারা। গত দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া ইউরোপিয়ান জায়ান্ট জার্মানির বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ খেলবে দলটি। টুর্নামেন্টের ডার্ক হর্সের তালিকায় থাকা ইকুয়েডরও মাঠে নামবে আইভরি কোস্টের সঙ্গে খেলতে। গত আসরে দর্শক হয়ে থাকা পর তিউনিসিয়ার মুখোমুখি হবে সুইডেন।

১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালের রানার্সআপ নেদারল্যান্ডস ‘এফ’ গ্রুপে মুখোমুখি হবে বড় অঘটন ঘটানোর ক্ষমতা রাখা জাপানের। যারা কাতারে গত বিশ্বকাপে গ্রুপ পর্বে জার্মানি ও স্পেনকে হারিয়েছিল।

নেদারল্যান্ডসের আগের সোনালি প্রজন্ম ১৯৮৮ সালের ইউরো জয়ী দলের মতো বৈশ্বিক মঞ্চে তাদের মহাদেশীয় সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেনি। কিন্তু রোনাল্ড কোমানের বর্তমান খেলোয়াড়দের প্রতিভা ও সামর্থ্য আছে। আর প্রথমবার তারা ট্রফি জয়ের দৌড়ে নেই।

কোমান গতকাল শনিবার বলেছিলেন, ‘আমরা আমাদের ওপর অনেক চাপ তৈরি করেছিলাম। আমরা টুর্নামেন্টে অনেক দূরে যেতে চাই। আমাদের শক্তিশালী একটি দল আছে এবং আমরা জানি সত্যিকারের সুযোগ পেতে আমাদের কোন জায়গায় উন্নতি করতে হবে। আমরা ম্যাচ ধরে ধরে আগাব। প্রথম মনোযোগ থাকবে জাপানের বিপক্ষে, যেটা কঠিন খেলা হবে।’

ভার্জিল ভ্যান ডাইক, মেম্ফিস ডিপাই, তিজানি রেইন্ডার্স ও কডি গাকপোর মতো হাইপ্রোফাইল খেলোয়াড়রা দলে আছে। ৪৮ দলের বিশ্বকাপে তাদের কাছ থেকে অসাধারণ একটা শুরুর প্রত্যাশা করা যেতে পারে।

এদিকে জাপান ডাচদের উৎসব মাটি করতে চায়। কোচ হাজিমে মরিয়াসু জানেন, তার দলকে কঠিন গ্রুপ পার করতে হবে। তিনি বলেছেন, ‘আমাদের এই পর্যায়ে টিকে থাকতে হবে। কী হলো সেটা দেখার বিষয় নয়। এটা খুব কঠিন গ্রুপ।’

কাতারে জাপানকে শেষ ষোলোতে নেওয়া কোচ বললেন, ‘নেদারল্যান্ডসের দলে শীর্ষ প্রতিভারা রয়েছে।’ জাপান কখনো বিশ্বকাপের নকআউট ম্যাচ জিততে পারেনি। শেষ ষোলোতে চার ম্যাচের সবগুলো হেরেছে তারা।

এদিকে মাত্র দেড় লাখের একটু বেশি বাসিন্দা নিয়ে গড়ে ওঠা কুরাসাও ইতিহাস গড়ার অপেক্ষায়। মাত্র ৪৪৩ বর্গকিলোমিটারের দেশটি ছোট দেশ হিসেবে বিশ্বকাপে অংশ নিতে চায়। রূপকথার মতো বাছাইপর্বে সাফল্যের পর অভিষেকেই তারা পাচ্ছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে। কঠিন চ্যালেঞ্জ তাদের সামনে। কিন্তু হাল ছাড়বে না তারা।

৭৮ বছর বয়সে সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে বিশ্বকাপে ইতিহাস গড়তে যাওয়া কোচ ডিক অ্যাডভোকাট বলেছেন, ‘আমরা জার্মানির তুলনায় ছোট দল। কিন্তু আমরা তাদের জীবন দুর্বিষহ করে তুলব এবং আমাদের খেলা
কঠিন হবে। আমরা দেখিয়ে দিতে চাই আমাদের কী দিয়ে বানানো হয়েছে।’

আজকের ম্যাচ ও সূচি

১৪ জুন- জার্মানি বনাম কুরাসাও, রাত ১১টা

১৫ জুন- নেদারল্যান্ডস বনাম জাপান, রাত ২টা

১৫ জুন- আইভরি কোস্ট বনাম ইকুয়েডর, ভোর ৫টা

১৫ জুন- সুইডেন বনাম তিউনিসিয়া, সকাল ৮টা

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *