এবারও বিশ্বকাপে নেই ইতালি

ব্রাজিলের পর জার্মানির সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। অথচ, সেই তারা বিশ্বকাপে নেই টানা তৃতীয়বারের মতো। ২০১৮ থেকে শুরু। মাঝে ২০২২ হয়ে ২০২৬—বিশ্বকাপে চ্যাম্পিয়ন বদলেছে, ফরম্যাট বদলেছে। কিন্তু, ভাগ্য বদল হয়নি ইতালির। ৪৮ দলের বিশ্বকাপেও জায়গা হলো না আজ্জুরিদের।

প্লে-অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে হৃদয়ে ভেঙেছে ইতালির। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর পেনাল্টি শ্যুটআউটে ৪-১ গোলে হারে ইতালি। তাতে, বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয় বসনিয়ার।

বসনিয়ার বিলিনো পোলজে স্টেডিয়ামে প্রথমে লিড নেয় সফরকারী ইতালি। ময়েস কিনের গোলে এগিয়ে যায় তারা। ৪১ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনি লালকার্ড দেখলে ইতালি পরিণত হয় ১০ জনের দলে।

দ্বিতীয়ার্ধে সেই সুযোগ লাগিয়ে ইতালিকে চেপে ধরে বসনিয়া। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে প্রতিপক্ষের রক্ষণকে। ফল আসে ৭৯ মিনিটে। হারিস তাবাকোভিচ গোল এনে দেন স্বাগতিকদের। ম্যাচে ফেরে সমতা। নির্ধারিত ৯০ মিনিটে ফল না এলে গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও গোল পায়নি কেউ।

টাইব্রেকারে প্রথম শটেই গোল আদায় করেন বসনিয়ার বেঞ্জামিন তাহিরোভিচ। ইতালির হয়ে শট মিস করেন পিও এস্পোসিতো। দ্বিতীয় শটে দুদলই গোল পায়। পরের শটে বসনিয়া গোল পেলেও মিস করেন ইতালির ব্রায়ান ক্রিস্টান্তে। চতুর্থ শটে গোল পেয়ে গেলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বসনিয়া ও হার্জেগোভিনার। বিশ্বকাপের টিকিট পায় দলটি, যেখানে শূন্য হাতে বাড়ি ফেরে ইতালি। ১২ বছরের অপেক্ষার অবসান হয়নি, উল্টো বেড়েছে আরও চার বছরের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *