এবার হাতাহাতির ঘটনায় শাস্তি পেলেন মেসি

লিওনের মেসির ইন্টার মায়ামির বিপক্ষে মাঠে নেমেছিল বাংলোদেশি বংশোদ্ভূত সুলিভান ব্রাদার্সদের দল ফিলাডেলফিয়া ইউনিয়ন। বাবা মারা যাওয়ার পর প্রথম পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মেসি। যদিও তার দল জয় পায়নি। তবে ম্যাচের ফলাফলের চেয়ে আলোচনা উঠে আসে দুই দলের ফুটবলারদের হাতাহাতি। সেই ঘটনায় এবার শাস্তি পেলেন মেসি।

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল ইন্টার মায়ামি। ওই ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তার মাথা ও ঘাড়ের পেছনে হাত দিয়ে আঘাত করেন মেসি। এই ঘটনায় এমএলএস কর্তৃপক্ষ ইন্টার মায়ামি অধিনায়ককে অপ্রকাশিত অঙ্কের জরিমানা করেছে।

ম্যাচটিতে কুইন সুলিভান বিতণ্ডে জড়িয়ে পড়েছিলেন মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রের সঙ্গেও। পেনাল্টি এলাকায় ড্রিবল করার সময় ভারসাম্য হারিয়ে পড়ে গেলে ফ্রের সঙ্গে তার জটলা তৈরি হয়। একপর্যায়ে ফ্রে সুলিভানের ঘাড় ধরে ফেলেন। এরপর উঠে দাঁড়িয়ে ফ্রেকে ট্যাকল করেন সুলিভান।

তবে ঘটনার রেশ সেখানেই শেষ হয়নি। ম্যাচের অতিরিক্ত সময়ে মাঠের বাইরে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন মায়ামির ইয়ানিক ব্রাইট এবং কুইন সুলিভানের ভাই কাভান সুলিভান। তবে পরবর্তীতে স্বাধীন রিভিউ প্যানেল সর্বসম্মতভাবে কাভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। যদিও মেসির সতীর্থ ফ্রে-কেও এই ঘটনায় জরিমানা গুনতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *