চলতি বছরের এপ্রিলের প্রথম দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় এক হাজার ৪৩৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
আরিফ হোসেন খান বলেন, গত বছরের এপ্রিল মাসের প্রথম দিনে প্রবাসী আয় এসেছিল এক কোটি ৭০ লাখ ডলার।
অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ৬৩২ কোটি ৬০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ১ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছিল দুই হাজার ১৮০ কোটি ৩০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ৮০ শতাংশ।