এনসিসি ব্যাংকের কার্ডে রামাদা বাই উইন্ডহ্যামে ছাড়

রামাদা বাই উইন্ডহ্যামের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক।

এনসিসি ব্যাংক সম্প্রতি দেশের অন্যতম স্বনামধন্য হসপিটালিটি প্রতিষ্ঠান রামাদা বাই উইন্ডহ্যামের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই কৌশলগত অংশীদারত্বের আওতায় এনসিসি ব্যাংকের কার্ডহোল্ডার ও কর্মকর্তারা রামাদা হোটেলে মূল্যছাড় ও বিভিন্ন আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন, যা তাদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলমের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম এবং রামাদা বাই উইন্ডহ্যামের চিফ অপারেটিং অফিসার খাদেল বিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন–এনসিসি ব্যাংকের ভিপি ও হেড অব কার্ডস মো. মাহমুদুর রহমান, এসএভিপি ও হেড অব কার্ড অপারেশন্স মোহাম্মদ আমিনুল ইসলাম, রামাদা বাই উইন্ডহ্যামের সেলস্ ও মার্কেটিংয়ের ব্যবস্থাপক ইয়াসির মোস্তফা, পিআর ও মার্কেটিংয়ের সিনিয়র এক্সিকিউটিভ নুসরাত জাহান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *