এনসিপির সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি গঠন

জুলাই গণঅভ্যুথ্যান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ সোমবার (২ মার্চ) এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ কমিটি গঠন করা হয়। দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটির প্রধান করা হয়েছে আখতার হোসেনকে এবং উপপ্রধান হিসেবে রয়েছেন সারোয়ার তুষার। সদস্য হিসেবে আছেন মনিরা শারমিন, সুলতান মুহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দিন মোহাম্মদ, ফরিদুল হক, জহিরুল ইসলাম মুসা, আরমান হোসাইন, ইশতিয়াক আকিব ও মুনা হাফসা।

ঘোষিত সংস্কারগুলো বাস্তবায়ন প্রক্রিয়া সমন্বয় ও তদারকির লক্ষ্যে এ কমিটি কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *