নতুন রাজনৈতিক দল এনসিপিতে (NCP) যোগদানের পর ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি। এনসিপিতে যোগ দেওয়ার কারণে তাকে বর্তমান বাসা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং একটি কোম্পানির সঙ্গে থাকা বাণিজ্যিক চুক্তিও বাতিল হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
সম্প্রতি এক ভিডিও বার্তায় কাফি তার এই ‘ত্যাগের’ কথা তুলে ধরেন।