এ সংসদ মজলুমদের মিলনমেলা : ব্যারিস্টার আরমান

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান বিন কাশেম বলেছেন, কিছু বাচ্চা ছেলে-মেয়ে জীবন দিয়ে, চোখ হারিয়ে, পা হারিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করে আমাদের আবার দুনিয়ার আলো দেখার সুযোগ করে দিয়েছে। এ সংসদকে যদি বলতে হয়, বলতে হবে মজলুমদের মিলনমেলা। এখানে এমন একজনকেও পাওয়া যাবে না যারা ফ্যাসিবাদের আমলে জুলুমের শিকার হয়নি।

আজ রোববার (৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অষ্টম দিনের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে ব্যারিস্টার আরমান এসব কথা বলেন।

ব্যারিস্টার আরমান বলেন, আমি এখানে দাঁড়িয়ে আছি একটি অন্ধকার ঘর থেকে ফিরে এসে। যেখানে আমার মতো আরও শত শত লোককে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাদের আর ফিরে আসার সৌভাগ্য হয়নি।

এ সময় আইন মন্ত্রীর উদ্দেশ্য করে ব্যারিস্টার আরমান বলেন, আমাদের সঙ্গে যা করা হয়েছে এ জুলুম যেন বাংলার মাটিতে আর কারো সঙ্গে না করা হয় এ জন্য যে দুইটি আইন করা হয়েছিল- গুম প্রতিরোধ আইন ও মানবাধিকার কমিশন আইন। বিশেষ কমিটি এই আইনগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিরোধীদল আইনটি ভালো করে মনে হয় দেখেননি। মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ আইন যেভাবে করা হয়েছে অডিনেন্সে সেটা করলে গুমের শিকার সদস্যদের প্রতি অবিচার করা হবে। কারণ আমরা আমরা একই সঙ্গে আইসিটি অ্যাক্ট ১৯৭৩ সালে ক্রাইম এ্যাগেনেস্ট হিউম্যানিটির মধ্যে গুমের সজ্ঞা অন্তর্ভুক্ত করেছি। সেখানে বিচার হবে তদন্ত হবে। গুম আইনে আমরা ভিন্ন একটা তদন্তের কথা বলেছি। যেখানে সর্বোচ্চ আইনে মৃত্যুদণ্ড রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *