লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুমী নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বাগেরহাটের মোংলাতে গত তিনদিন ধরে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি এবং মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
মোংলা আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশীদ জানান, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
মোংলা বন্দর কতৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের কর্মকর্তা মো. সালাউদ্দিন কবীর জানান, বন্দরে মোট ৮টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে ২টি গ্যাস, ১টি ক্লিংকার, ১টি চাল, ১টি স্লাগ, ২টি সার, ১টি কয়লাবাহী জাহাজ।
টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এদিকে উপকূলের আকাশ এখনও ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিক্ষুব্ধ রয়েছে বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।
এসএন/পিডিকে