উজবেকিস্তানের সঙ্গে ড্রয়ে অপেক্ষা বাড়ল বাংলাদেশের

উজবেকিস্তানের তুলনায় হকিতে বাংলাদেশ শক্তিশালী দল। এশিয়ান গেমসের বাছাইপর্বে আজ সোমবারের (৬ এপ্রিল) ম্যাচে বাংলাদেশই ফেভারিট ছিল। কিন্তু, শেষ হাসি হাসতে পারেনি। উজবেকদের বিপক্ষে ১-১ গোলের ড্র বাংলাদেশের জন্য লজ্জাজনকই বটে।

এই ড্রয়ে এশিয়ান গেমসের মূলপর্বে ওঠা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। অন্যদিকে, উজবেকিস্তান উঠে গেছে মূলপর্বে।

‎ব্যাংককের রয়েল থাই এয়ার ফোর্স হকি মাঠে আজ উজবেকিস্তানের বিপক্ষে শুরুতেই গোল হজম করে বাংলাদেশ।  ম্যাচের প্রথম কোয়ার্টারের সাত মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল পায় উজবেকিস্তান। তারা পুরো সময় ম্যাচে প্রাধান্য বিস্তার করেছে। একাধিক পেনাল্টি কর্নারও পেয়েছিল। বাংলাদেশ গোল পরিশোধ করেছে চতুর্থ কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে। পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল গোল করে সমতা আনেন।

বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপের তৃতীয় স্থানে। এই টুর্নামেন্টে নিয়মিত ফাইনাল খেলা বাংলাদেশকে এখন এশিয়ান গেমসে খেলতে হলে স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে। সেখানে প্রথম ম্যাচ জিতলে তারা এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। পরের ম্যাচটি হবে পঞ্চম স্থান নির্ধারণের জন্য।

আগামী সেপ্টেম্বরে জাপানে বসবে এশিয়ান গেমসের আসর। এশিয়ান গেমসের হকি ইভেন্টে এখন পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *