উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারালো রোহিঙ্গা কিশোর

কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়েছে এক রোহিঙ্গা কিশোরের। রোববার (২৯ মার্চ) দুপুরে পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, আব্দুল হাকিম নামে ওই কিশোর নাফ নদী থেকে মাছ ধরে তীরে ওঠার সময় বিস্ফোরণ ঘটে। এতে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার একই ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে মাইন বিস্ফোরণে মোহাম্মদ শহীদুল ইসলাম নামে আরও এক রোহিঙ্গার পা বিচ্ছিন্ন হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *