ঈদের কারণে জ্বালানি তেলে কিছুটা চাপ, সংকট নেই : মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। সরবরাহ অব্যাহত আছে। তবে ঈদের কারণে গত দুই দিন সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে।

আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘গ্রাহকদের প্যানিকড না হওয়ার আহ্বান জানাচ্ছি। গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে। সবাই তেল পাবে। তাই জনগণকে প্যানিকড বা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *